জিদান হত্যা মামলায় গ্রেপ্তার রতনের আবারও ১ দিনের রিমান্ড মঞ্জুর
প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ০৪:১৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে জিদান হোসেন তন্ময় হত্যা মামলায় গ্রেপ্তার রতনের আবারও ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ( ৩ মার্চ ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে উপস্থিত করে আবারও ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত রতন (৩০) সিদ্ধিরগঞ্জ মিজমিজি তালতলা এলাকার শুক্কুর আলীর ছেলে।
এর আগে গত (২২ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে হাজতী আসামি রতনকে আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গতবছরের ২৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জে জিদান হোসেন তন্ময় নামে এক কিশোরকে তারই বন্ধু রতন দুপুরে ডেকে নিয়ে যায়। এরপর পরে রাতে আর বাসায় ফিরেনি তম্ময়। পরদিন ২৭ডিসেম্বর সকালে রতনসহ আরো দুইবন্ধু তম্ময়ের লাশ নিয়ে তার বাবার কাছে বুঝিয়ে দিয়ে বলে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গছে।
নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রতন সাব্বির ও ইয়াছিন নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।


