Logo
Logo
×

আদালতপাড়া

এড. গিয়াস উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

Icon

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১০ পিএম

এড. গিয়াস উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, সাবেক (জিপি) এড. গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালতের কক্ষে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে জেলা আইনজীবী সমিতির এড. মুহাম্মদ মোহসীন মিয়া বলেন, গিয়াস উদ্দিন স্যার আমার দেখা সবচেয়ে ভালো মানুষ ছিলেন। তিনি সকল আইনজীবীদের খুব স্নেহ করতেন এবং খোঁজ-খবর নিতেন। আপনারা সবাই স্যারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেনো স্যারকে জান্নাতবাসী করেন।


জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল, জেলা পিপি এড.ওয়াজেদ আলী খোকন, জেলা জিপি মেরিনা বেগম, সিনিয়র আইনজীবী এড. শামসুল ইসলাম ভূঁইয়া, এড. তারাজুদ্দিন আহমেদ, এড. এএমএম একরামুল হক, আইনজীবী সমিতির সভাপতি সাবেক আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. স্বপন ভূঁইয়া, কোষাধ্যক্ষ এড. মো. মনিরুজ্জামান কাজল, ক্রীড়া সম্পাদক এড. রাশেদ ভূঁইয়াসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে প্রয়াত এড. গিয়াস উদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম দেলোয়ার হোসেন সরকার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন