Logo
Logo
×

আদালতপাড়া

হোশিয়ারি শ্রমিক রনি হত্যায় সোহাগের ১ দিনের রিমান্ড

Icon

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪১ পিএম

হোশিয়ারি শ্রমিক রনি হত্যায় সোহাগের ১ দিনের রিমান্ড
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বন্দর থানার  হোশিয়ারির শ্রমিক রনি হত্যার অপরাধে গ্রেপ্তারকৃত সোহাগের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (২৪ ফেব্রয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত আসামি মো. সোহাগ ( ১৯)  কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাগপাড়া এলাকার দুলাল সরদার ওরফে আয়াত আলীর ছেলে । 


নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপপরিদর্শক মো. কামাল হোসেন রিমান্ডের বিষয়ে নিশ্চিত করে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর রাত ৮ টায় নিহত রনি (৩০)  হেশিয়ারি গার্মেন্টস এর কাজ শেষ করে বাসায় যাওয়া পথে বন্দর থানার সমরক্ষেত্র মাঠের উত্তর পাশে পৌঁছালে অতর্কিত আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, মুখে, থুতনীতে, দুই হাতের কুনুইয়ের নিচ থেকে কব্জি পর্যন্ত দুই পায়ের গোরালীতে কুপিয়ে গুরুতর জখম করে।

 

পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দেয়। গতবছরে ২০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। পরে নিহতের পিতা মো. সালাউদ্দিন ওরফে পলু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। 

 

এ মামলার ঘটনায় ২৩ অক্টোবর বিকেলে স্বল্পেরচক এলাকার একটি ভাড়াটিয়া বাড়ি থেকে মো. আরিফ গ্রেফতার করে পুলিশ। এ সময় তার নিকট থেকে একটি ১০ ইঞ্চি লম্বা চাকু (সুইচ গিয়ার) উদ্ধার করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন