সোনারগাঁয়ে ডিবি পরিচয়ে গরু ছিনতাই গ্রেপ্তার তোতার ১দিনের রিমান্ড
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০১ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে ডিবি পরিচয়ে ২২ টি গরু ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত নুর হোসেন তোতার ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুনাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নুর হোসেন তোতার সোনারগাঁ উপজেলার নোয়াকান্দি এলাকার রমিজ উদ্দিনের ছেলে।
প্রসঙ্গত, গত বছরের (২৭ ডিসেম্বর ) সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকায় ডিবি পরিচয়ে ২২ টি ট্রাক ভর্তি গরু ছিনতাই হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয় ।


