Logo
Logo
×

আদালতপাড়া

ভাষা সৈনিক শামসুজ্জোহার সমাধিতে আইনজীবী সমিতির শ্রদ্ধা

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৮ পিএম

ভাষা সৈনিক শামসুজ্জোহার সমাধিতে আইনজীবী সমিতির শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : প্রয়াত ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য  একেএম শামসুজ্জোহার ৩৩তম শাহাদাৎ বার্ষিকীতে ফুল  দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কমিটির নেতৃবৃন্দ ।

 

বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি ) সকালে মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের সমাধিতে আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের নেতৃত্বে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন কমিটির নেতৃবৃন্দরা । এ সময়ে প্রয়াত ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।

 

এ সময়ে আরোও উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহ-সভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি এড. তাইজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. বরুণ চন্দ্র দে,  কোষাধ্যক্ষ এড. মনিরুজ্জামানের কাজল, আপ্যায়ন সম্পাদক এড. আবুল বাসার রুবেল   লাইব্রেরিয়ান সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য সম্পাদক এড. ফাহমিদা আক্তার সিমি, সমাজসেবা সম্পাদক এড. হাছিব উল হাছান রনি, আইন ও মানবাধিকার সম্পাদক এড. নুসরাত জাহান তানিয়া, সদস্য এড. মো. আসাদুল্লাহ সাগর , এড. আজিম ভূঁইয়া , এড. দেলোয়ার হোসেন, এড. কামরুল হাসান , এড. কামরুন নেছা সুবর্না ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন