Logo
Logo
×

আদালতপাড়া

এড. আমিনুল হক স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

Icon

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪২ পিএম

এড. আমিনুল হক স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সদস্য এড. মো.আমিনুল হকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির উদ্যোগেজেলা জজ আদালতের কক্ষে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম দেলোয়ার হোসেন সরকার।

 

দোয়া মাহফিলে বক্তারা বলেন, আমিনুল স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি কখনো আইনজীবীদের সাথে খারাপ ব্যবহার করতেন না। ছোট বড় সকল আইনজীবীদের খুব স্নেহ করতেন এবং খোঁজ-খবর নিতেন। তিনি আমাদের অভিভাবক ছিলেন। সকলকে ভালো পরামর্শ দিতেন। আমরা আর কখনো স্যারকে পাবো না।স্যারের জন্য সবাই দোয়া করবেন। স্যার যেন জান্নাতবাসী হন।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল, জেলা পিপি এড.ওয়াজেদ আলী খোকন, জেলা জিপি মেরিনা বেগম, আইনজীবী সমিতির সভাপতি এড. মোহাম্মদ মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ এড. মো.মনিরুজ্জামান কাজল প্রমুখ।

 

প্রসঙ্গত, সোমবার বিকাল ৫টার দিকে ঢাকা স্কয়ার হসপিটালে আমিনুল হক (৯০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন