Logo
Logo
×

আদালতপাড়া

নাশকতার মামলায় সাখাওয়াতসহ ৩৬ নেতাকর্মীর হাজিরা

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৬ পিএম

নাশকতার মামলায় সাখাওয়াতসহ ৩৬ নেতাকর্মীর হাজিরা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : ২০১৮ সালের ফতুল্লা থানার পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খানসহ বিএনপির অঙ্গসংগঠনের ৩৬ জন নেতাকর্মী।রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে এ হাজিরা দেন তারা। 

 

আসামিরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ আকবর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহসাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন শিকদার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন শিকদার, ফতুল্লা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন