সোনারগাঁয়ে শিমুল হত্যা মামলায় গ্রেপ্তার ফারুকের ১ দিনের রিমান্ড
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে শিমুল হত্যা মামলায় গ্রেপ্তার ফারুক হোসেনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফারুক হোসেন সোনারগাঁ উপজেলার ভূইয়াপাড়া এলাকার মৃত আমান ভূইয়ার ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো.আসাদুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে উপস্থিত করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
প্রসঙ্গত, গতবছরের ২০ আগস্ট শিমুল কে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়। সবাই জানে যে শিমুল আত্মহত্যা করেছে। কিন্তু শিমুলের বড় ভাই ঢাকায় রিকসা চালক সে বিশ্বাস করে না তার ভাই আত্মহত্যা করেছে। সে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। মামলা নং ৩৩/১৯। পুলিশ তদন্ত করে জানতে পারে যে এটা হত্যাকান্ড।শিমুলের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে চিহ্ন ছিলো।


