Logo
Logo
×

আদালতপাড়া

অস্ত্র মামলায় রাজিবের ১৪ বছরের কারাদণ্ড

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৫ পিএম

অস্ত্র মামলায় রাজিবের ১৪ বছরের কারাদণ্ড
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির হাতে অস্ত্রসহ গ্ৰেপ্তার রাজিব হাসান (৩৩) নামের এক সন্ত্রাসীর ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত ।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) শেখ রাজিয়া সুলতানা আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন ।


সাজাপ্রাপ্ত আসামি মো.রাজিব হাসান (৩৩) সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি পশ্চিম আইলপাড়া এলাকার মৃত.জামান মিয়ার ছেলে।


নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড. জাসমিন আহমেদ রায়ের সত্যতা নিশ্চিত করে জানান,  অস্ত্র মামলায় মো.রাজিব হাসান (৩৩) নামের এক যুবক দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দন্ডিত করেছেন। আসামির অনুপস্থিতিতে এই ঘোষণা করেন বিচারক ।


তিনি আরো বলেন, ২০১৬ সালের ১২ ডিসেম্বর রাতে  নগরীর নগর খানপুর চৌরঙ্গী পার্কের সামনে  তাহের মিয়ার চায়ের দোকানের সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১ টি দেশীয় রিভলবারসহ আসামিকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন