Logo
Logo
×

আদালতপাড়া

পুলিশের উপর হামলার মামলায় বিএনপি নেতা সজলের জামিন

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৯ পিএম

পুলিশের উপর হামলার মামলায় বিএনপি নেতা সজলের জামিন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিজয় দিবসের র‌্যালি থেকে পুলিশের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল আলম সজল।


বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন । 


আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র‌্যালি থেকে পুলিশের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল আলম সজল।  

 

পরে উচ্চ আদালতের নির্দেশে জামিননামা নিম্ন আদালতে দাখিল করেন । আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন ।


এর আগে গত মাসের ২০ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ থেকে  জামিন নেন মনিরুল ইসলাম সজল । পরে উচ্চ আদালতের নির্দেশে জামিননামা নিম্ন আদালতে দাখিল করেন তিনি ।


প্রসঙ্গত, গত বছরের (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের র‌্যালি থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, যানবাহন চলাচলে বাধা, সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকরাসহ আরো কয়েকটি অভিযোগ তুলে বিএনপির ১৯ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন