যুগের চিন্তা ২৪ : ২০১৮ সালে নারায়ণগঞ্জ সদর মডেল থানা একটি মাদক মামলায় গ্রেপ্তার দুই ব্যবসায়ী নূর আলম পান্টু ও রিপ্ত চন্দ্র দাসের দশ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় দেন আদালত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামিদ্বয়ের অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন ।
সাজাপ্রাপ্তরা আসামিরা হলেন, কাশিপুর ফরাজিকান্দা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে নূর আলম পান্টু এবং পশ্চিম দেওভোগ সৈয়দ আলী ভিলার ভাড়াটিয়া রতন চন্দ্র দাসের ছেলে রিপ্ত চন্দ্র দাস।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড. জাসমীন আহমেদ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দন্ডিত করেছেন আদালত।
একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। আসামিদের অনুপস্থিতে বিচারক এ রায় ঘোষনা করেন ।
এড.জাসমিন আরও জানান, ২০১৮ সালের ৭ অক্টোবর নগরীর পাইকপাড়া পোইকপাড়া বড় মসজিদ এলাকা থেকে টহল পুলিশ তাদেরকে আটক করে।
এসময় তাদের দেহ তল্লাশী করলে সিগারেটের প্যাকেটের ভেতরে থাকা প্যাক থেকে ৭শ পিস ইয়াবা উদ্ধার করে। ইয়াবাগুলো করে পৃথক ভাবে রাখা ছিলো। পওে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদও মডেল থানায় মামলা দায়ের করা হয়।


