Logo
Logo
×

আদালতপাড়া

সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার শরিফের ১ দিনের রিমান্ড

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৮ পিএম

সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার শরিফের ১ দিনের রিমান্ড
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার শরিফ (৩৮) এর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মো. শরীফ সিদ্ধিরগঞ্জ থানার আটি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

 

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি ) দিবাগত রাতে আটি এলাকার মনোয়ারা জুট মিল সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ সজ্জিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অবস্থান করছিল শরিফ। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে। এসময়ে তার কাছ থেকে একটি চাপাটি, অত্যাধুনিক সুইস গিয়ার ও একটি চাকু উদ্ধার করা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন