Logo
Logo
×

আদালতপাড়া

মাদক ব্যবসায়ীর ৬ বছর জেল

Icon

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫২ পিএম

মাদক ব্যবসায়ীর ৬ বছর জেল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ এলাকা থেকে ২৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার কাওসার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীর ৬ বছরের কারাদন্ড পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।


রোববার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি মো. কাওসার কুমিল্লা জেলার চৌদ্দ থানার সবুপুর এলাকার ফজলুল হকের ছেলে। 


নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহম্মেদ রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করেন, এসময় তিনি জানান ১৬ পিছ ফেনসিডিল মামলায় উপযুক্ত সাক্ষ্যগ্রহনের আলোকে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। 


প্রসঙ্গত,২০০৮ সালের ৩০ মে সোনারগাও উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের অভিযান চালিয়ে প্লাস্টিকের ব্যাগে থাকা ২৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী কাওসারকে আটক করে সোনারগাঁও থানা পুলিশ। পরে এ ঘটনায় আসামী কাওসারকে আসামী করে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন