ফতুল্লায় হেরোইনসহ গ্রেপ্তার স্বামী স্ত্রীর ২ দিনের রিমান্ড
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা পুলিশের হাতে হেরোইনসহ গ্রেপ্তার স্বামী স্ত্রীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসীনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গ্রেপ্তারকৃত আকাশ ফতুল্লার শিবু মার্কেট এলাকার শহিদুল ইসলামের ছেলে ও তানিয়া আকাশের স্ত্রী।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।
প্রসঙ্গত, রোববার (৯ ফেব্রুয়ারী) রাতে শিবুমার্কেট রানী মা প্লাজার সামনে থেকে তাদের আটক করে ফতুল্লা থানা পুলিশ। এ সময়ে তাদের তল্লাসী করে আকাশের পকেট থেকে ৫গ্রাম এবং তানিয়ার ব্যাগ থেকে ১শ গ্রাম হিরোইন উদ্ধার করে। পরবর্তীতে ফতুল্লা মডেল থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয় ।


