স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার পুলিশের দায়েরকৃত পৃথক দুটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটুসহ যুবদলের নেতাকর্মীরা। সোমবার ( ১০ ফেব্রুয়ারি ) সকালে ফতুল্লা ও সদর আদালতে এ হাজিরা দেন ।
আসামিরা হলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইসমাইল খান, সহ সম্পাদক কামাল উদ্দিন, সদস্য নুর ইসলাম, মোঃ মোস্তাফিজ, আঃ রহিম, মাসুম আহমেদ প্রমুখ ।


