Logo
Logo
×

আদালতপাড়া

২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ গাঁজা ব্যবসায়ী ২ দিনের রিমান্ড

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩২ পিএম

২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ গাঁজা ব্যবসায়ী ২ দিনের রিমান্ড
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : রূপগঞ্জে র‌্যার-১’র অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ গাঁজা ব্যবসায়ীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।

 

সোমবার ( ১০ ফেব্রুয়ারি ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের মঞ্জুর করেন ।


রিমান্ডকৃতরা হলেন, নরসিংদী জেলার মনোহরদী থানার মনোহরদী সালা বাড়ি এলাকার মিলন মিয়ার ছেলে আলম মিয়া ও রায়পুর থানার উত্তর বাখন নগর এলাকার আলাউদ্দিনের ছেলে সোহরাব। 


এর আগে গত শনিবার ( ৮ ফেব্রুয়ারি ) শনিবার রাতে র‌্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা পূর্বাচল উপ-শহরের ছমু মার্কেট এলাকা ডিউটি করাকালে সংবাদ পায় সিলেট থেকে ট্রাকে যোগে গাজীপুর কালীগঞ্জের উদ্দেশ্যে আসছে। এসময় ট্রাকটি পূর্বাচল উপ-শহরের ছমু মার্কেট এলাকায় আসলে ট্রাকটিকে জব্দ করা হয়। 

 

এসময় আলম মিয়া ও সোহরাব নামে দুইজনকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রূগপঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন