স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইনজীবী বন্ধুমহল।
রোববার (৯ ফেব্রæয়ারি) দুপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীরা গিয়ে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্যদের শুভেচ্ছা জানান ।
এ সময়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ আইন কলেজের উপাধ্যক্ষ এড. রবিউল আমিন রনি, এপিপি এড. সুইটি ইয়াসমিন, এড. ইসরাত জাহান ইনা, এড. ফাতেমা বেগম দোলন, এড. আসাদুর রহমান বিপ্লব, এড. আলেয়া ফেরদৌসী আলো, এড. মাকসুদা আক্তার টিনা, এড. আলামিন সহ অন্যান্য আইনজীবীগণ।
এ ছাড়াও শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এড. মাসুদ উর রউফ, জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক এড. রাশেদ ভূঁইয়া প্রমুখ ।


