Logo
Logo
×

আদালতপাড়া

ইয়াবাসহ গ্রেপ্তার বিল্লাল’র ১ দিনের রিমান্ড

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৩ পিএম

ইয়াবাসহ গ্রেপ্তার বিল্লাল’র ১ দিনের রিমান্ড
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সদর মডেল থানার পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার বিল্লাল হোসেন (৩৬) এর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাব্বুজামানের আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন মুন্সীগঞ্জ জেলার সদর থানার বিনোদনপুর এলাকার মৃত মন্টু ফরাজি ছেলে ও  কাশিপুর খিলমার্কেট এলাকার লিটন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।


কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান রিমান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, সদর থানার ইয়াবাসহ গ্রেপ্তার আসামিকে আদালতে উপস্থিত করে ৩ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১ দিনের মঞ্জুর করেন।


প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারী  নারায়ণগঞ্জ সদর থানার নিতাইগঞ্জ অগ্রনী ব্যাংকের সামনে থেকে আসামীকে আটক করে পুলিশ। এ সময়ে তার কাছে থাকা ১শ’ ৫পিছ ইয়াবা উদ্ধার করা হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন