স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থেকে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) এর হাতে গ্রেপ্তার সক্রীয় চোরাই দলের ৫ সদস্যদের আবারও ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসীনের আদালতের হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
রিমান্ডকৃতরা হলেন, লক্ষিপুর জেলার রামগঞ্জের রুহুল আমিনের ছেলে মনির হোসেন (ড্রাইবার), একই এলাকার ফজলুল হকের ছেলে নূর হোসেন, মোখলেছুর রহমানের ছেলে সোহেল, একই জেলার খদ্দনগর এলাকার মোতালেব মিয়ার ছেলে রাকিব, লালমনির হাট কালিগঞ্জ থানার হাছেন আলীর ছেলে আমিনুর রহমান।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত (৩০ জানুয়ারি ) ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
প্রসঙ্গত, গত (২৮জানুয়ারী) ভোর রাতে ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডেস্থ ফিরোজ ফিলিং স্টেশনের সামনে আটককৃত আসামী ও আরও কয়েকজন মিলে এক ট্রাক থেকে পিকআপে প্লেন সিট ওঠানোর সময় তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
তাদের চালচলন সন্দেহ জনক হলে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মীর হাজিরবাগ মিলি ষ্টীল হাউজের মালামাল সেইস্থানে পৌছানোর জন্য ভাড়া নিলে মালামাল না পৌছে অনত্র নেবার পায়তারা করছিলো।


