নাশকতার মামলায় ফতুল্লা বিএনপির ৩৮ নেতাকর্মীর হাজিরা
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৬ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ২০১৮ সালের ফতুল্লা থানার পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ফতুল্লা থানা বিএনপির অঙ্গসংগঠনের ৩৮ জন নেতাকর্মীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি ) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে এ হাজিরা দেন তারা । ফতুল্লা মামলা নং ৯৪(৯) ১৮ , বিশেষ ট্রাইব্যুনাল নং ১০৮/১৯।
আসামি পক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, ফতুল্লা থানার একটি নাশকতার মামলায় ফতুল্লা থানা বিএনপির ৩৮ জন নেতাকর্মী জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন। এটি একটি মিথ্যা ও বানোয়াট মামলা। এই মামলায় বিএনপির নেতাকর্মীদের কোন সম্পৃক্ততা নেই। শুধুমাত্র বিএনপির রাজনীতি করার অপরাধে এই মামলা দায়ের করা হয়েছে।
আসামিরা হলো- জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, ফতুল্লা থানা তাঁতীদলের আহ্বায়ক অলিউল্লাহ মাস্টার প্রমুখ।


