Logo
Logo
×

আদালতপাড়া

নাশকতার মামলায় রুহুল ও রনিসহ ৭৬ নেতাকর্মীর হাজিরা

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩১ পিএম

নাশকতার মামলায় রুহুল ও রনিসহ ৭৬ নেতাকর্মীর হাজিরা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : ২০১৫ সালের ফতুল্লা থানার পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার ও জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিসহ ৭৬ জন বিএনপির নেতাকর্মী।সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে এ হাজিরা দেন তারা। মামলা নং ২(১)১৫।

 

আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৫ সালের ফতুল্লা থানার একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিলেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার ও জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিসহ নেতাকর্মীরা।

 

মামলার অন্যান্য আসামিরা হলো, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম,  বিএনপি নেতা ইউনুস মাস্টার, দেলোয়ার হোসেন,  গুলজার হোসেন, আফজাল হোসেন প্রমুখ।

 

প্রসঙ্গত, ২০১৫ সালে ফতুল্লাস্থ অক্ট্রো অফিসের সামনে আনন্দ পরিবহনে আগুন ও ভাংচুর করা হয় ঘটনায় এ মামলা দায়ের করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন