গ্রেপ্তার ৩ ভুয়া র্যাবের তৃতীয় দফায়১ দিনের রিমান্ড
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা সাইনবোর্ড থেকে গ্রেপ্তার ৩ ‘ভুয়া র্যাব’ এর তৃতীয় দফায় আবারও ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (৩ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ১ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই আদালতে গ্রেপ্তার ৩ ‘ভুয়া র্যাব’ এর দুই দফায় রিমান্ড মঞ্জুর করেছিলেন।
রিমান্ডকৃতরা হলো, সেলিম মিয়া (৪০), আব্দুর রহিম (৪২) এবং ভূয়া র্যাবদের বহনকৃত মাইক্রোবাসের চালক জাকির হোসেন (৩৫)। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) একই আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, অধিক তদন্তের স্বার্থে ফতুল্লা সাইনবোর্ড থেকে গ্রেপ্তার ৩ ‘ভুয়া র্যাব’ এর তৃতীয় দফায় আবারও ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি বিকেলের দিকে ফতুল্লাস্থ সাইনবোর্ড এলাকার চৌরঙ্গি পাম্পের কাছ থেকে ৩ জন ‘ভুয়া র্যাব’ আটক করেছে র্যাব-১০ এর সদস্যরা আটক করে। এ সময় তাদের কাছ থেকে কাছ থেকে ওয়াকিটকি, হাতকড়া, র্যাবের পোষাক ও একটি মাইক্রো বাস জব্দ করা হয়েছে।
এর আগে ৫জন ব্যক্তি নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে সাইনবোর্ড মোড়ে সিগারেট কোম্পানির মাহবুব আলম (২৮) ও সোহাগ (২২) নামের দুই যুবককে গাড়িতে (ঢাকা মেট্রো চ ১১-৩১৪৪) করে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী তাদেরকে আটক করে গণপিটুনী দেয়।
এসময় দুজন পালিয়ে গেলেও আটকে রাখা হয় তিনজনকে। ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনাস্থলে যান। পরে র্যাব-১০ এর সদস্যরা এসে তাদের তিনজনকে আটক করে নিয়ে যায়।


