ডিসি এসপির সাথে সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত বার নেতৃবৃন্দ
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সদ্য নির্বাচিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন ও পুলিশ সুপার মোঃ জাহেদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এড. মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন ও পুলিশ সুপার মুহাম্মদ জায়েদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা ডিসি ও এসপিকে মিষ্টিমুখ করান ।
এর আগে দুপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আইনজীবী সমিতির দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি এড. তাইজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. বরুণ চন্দ্র দে , কোষাধ্যক্ষ এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক এড. আবুল বাসার রুবেল , লাইব্রেরিয়ান সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য সম্পাদক এড. ফাহমিদা আক্তার সিমি , সমাজসেবা সম্পাদক এড. হাছিব উল হাছান রনি, আইন ও মানবাধিকার সম্পাদক এড. নুসরাত জাহান তানিয়া, সদস্য এড. মো. আসাদুল্লাহ সাগর , এড. আজিম ভূঁইয়া , এড. দেলোয়ার হোসেন, এড. কামরুল হাসান , এড. কামরুন নেছা সুবর্না।


