Logo
Logo
×

আদালতপাড়া

আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে বঙ্গবন্ধু সৈনিক লীগের শুভেচ্ছা

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১১:১৮ পিএম

আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে বঙ্গবন্ধু সৈনিক লীগের শুভেচ্ছা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন (২০২০- ২১) সালের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও এড. মো. মাহবুবুর রহমান পরিষদের পূর্ণ প্যানেল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ ।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির কক্ষে নবনির্বাচিত সভাপতি এড. মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ।


নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরীর নেতৃত্বে এ সময়ে আরো উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল সাইফ, সহসভাপতি এড. মো.স্বপন ভূঁইয়া, সহসভাপতি জামাল উদ্দিন, সহআইন বিষয়ক সম্পাদক মো. লোকমান হাকিম প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন