Logo
Logo
×

আদালতপাড়া

ভোটাররাই বিএনপিকে বয়কট করেছে : শামীম ওসমান

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৯:৫৭ পিএম

ভোটাররাই বিএনপিকে বয়কট করেছে : শামীম ওসমান
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : সদ্যসমাপ্ত বার নির্বাচনের প্রসঙ্গ টেনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমার কাছে মনে হচ্ছে  বিএনপি নির্বাচন বয়কট করে নাই, ভোটাররাই তাদের বয়কট করেছে।

 

তার প্রমাণ তারা বয়কট করার পরেও, আরো অনেকে অনেক ধরণের খেলা খেলার পরেও প্রায় ৯২২ ভোটের মধ্যে ৬৩২টা ভোট অর্থাৎ ৭০ পারসেন্টের উপরে ভোট এসে হাজির হয়েছে। আমাদের একের থেকে আরম্ভ করে ১৭ জন প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে আদালতপাড়ায় বার নির্বাচনে বিজয়ী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের সাথে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। 


বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, নির্বাচনে  আগে তারাই ভোট বয়কট করতে পারে যাদের ভোটারের উপরে কিংবা গণতন্ত্রের উপর কোন বিশ্বাস নাই। এই নির্বাচন কমিশনারের আন্ডারেই পরপর দুইবার নির্বাচন হয়েছে। তখন কিন্তু কেউ নির্বাচন কমিশনের ব্যাপারে প্রশ্ন তোলেন নাই। বারের নির্বাচন কোথায় হবে, কবে হবে এগুলোর সুপ্রীম অথোরিটি হলো নির্বাচন কমিশনার। 


শামীম ওসমান বলেন, যারা বিজয়ী হয়েছেন, যারা তাদের বিজয়ী করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিজয়ীদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে অতীতের চাইতে আরো কঠিনভাবে আইনজীবীদের স্বার্থ রক্ষার্থে আরো ভালো ভূমিকা রাখেন সেজন্য দোয়া করি। 
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, গত ২০ দিন ধরে আমরা সিটি করপোরেশনের উপর একটা সমীক্ষা চালাচ্ছিলাম। সেখানে আমাদের মহিলা ও পুরুষ ছিলো। আজ আমরা সেই সমীক্ষা রিপোর্ট পেয়েছি।

 

রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি ঢাকা দক্ষিণে আমাদের যে প্রার্থী আছেন তাপস ৬৮ থেকে ৭২ পারসেন্ট ভোট পেয়ে বিজয়ী হবে যদি নির্বাচনকে কোন প্রশ্নবিদ্ধ করা না হয়। আমরা শুনতে পাচ্ছি নির্বাচনকে ব্যাপকভাবে সন্ত্রাসের একটা সৃষ্টি করা হচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তিকে ওইভাবে ঐক্যবদ্ধ করা হচ্ছে। পারবেনা। ঢাকা উত্তরের প্রার্থী ৬৪ থেকে ৬৮ পারসেন্ট ভোট পেয়ে জয়লাভ করবেন। 


তাপস বেশি ভোট পাবে কারণ তাপস ধানমন্ডি এলাকার সংসদ সদস্য ছিলেন। ওই এলাকার মানুষ তাকে প্রচন্ডভাবে গ্রহণ করেছে। তিনি শিশু থাকা অবস্থায় তার বাবামাকে হারিয়ে এতিম হয়েছিল। এতিম হয়েও তারা দুইভাই সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন। শুধু পার্লামেন্টেই না সুপ্রীম কোর্ট এবং হাইকোর্টেও তারা নেতৃত্ব দিয়েছেন। সহানুভুতি পাওয়ার কারণে উনি অন্যান্য প্রার্থীর চেয়ে ৭/৮ পারসেন্ট এগিয়ে আছেন।নারায়ণগঞ্জের ছেলে মেয়েরা যে সমীক্ষা করেছে ঢাকা সিটি করপোরেশনে আমরা এর প্রতিফলন দেখতে পাবো।


এসময় মহানগর আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এড.ওয়াজেদ আলী খোকন,  জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.মাসুদুর রউফ, সিনিয়র এড.এমদাদ তারাজ উদ্দিন, এড,আব্দুর রশিদ, এড.শামসুল ইসলাম ভূঁইয়া, বার সমিতির বর্তমান সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল,  নবনির্বাচিত সভাপতি এড.মোহসিন মিয়া, সেক্রেটারি এড.মাহবুবুর রহমানসহ বিজয়ী প্রার্থীরা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন