আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে বঙ্গবন্ধু সৈনিক লীগের শুভেচ্ছা
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৪:০৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন (২০২০- ২১) সালের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও এড. মো. মাহবুবুর রহমান পরিষদের পূর্ণ প্যানেল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির কক্ষে নবনির্বাচিত সভাপতি এড. মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরীর নেতৃত্বে এ সময়ে আরো উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল সাইফ, সহসভাপতি এড. মো.স্বপন ভূঁইয়া, সহসভাপতি জামাল উদ্দিন, সহআইন বিষয়ক সম্পাদক মো. লোকমান হাকিম প্রমুখ।


