Logo
Logo
×

আদালতপাড়া

ফলাফল নিয়ে বিএনপির আইনজীবী নেতাদের ভাষ্য

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৪:০০ পিএম

ফলাফল নিয়ে বিএনপির আইনজীবী নেতাদের ভাষ্য
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : বার নির্বাচনের একদিন আগে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে বিএনপি প্যানেলের আইনজীবীরা। এরপরেও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে নিয়ম রক্ষার নির্বাচন। বিএনপি  নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী, ৯২২ জন ভোটারের ৬৬৭ জন। এরমধ্যে বয়কট করা ১৯ প্রার্থী সর্বমোট ভোট পেয়েছেন ৪৮০টি। 

 

আওয়ামী প্যানেলের সভাপতি প্রার্থী মোহসীন মিয়া যেখানে ভোট পেয়েছেন ৬৬২টি, কাগজে-কলমে বিএনপির প্রার্থী সরকার হুমায়ূন কবির ভোট পেয়েছেন মাত্র ৫টি। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রেও প্রায় একই অবস্থা। 

 

নির্বাচন ও ফলাফল নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি প্যানেলের আইনজীবী নেতা এড.তৈমূর আলম খন্দকার বলেন, ‘বয়কট করেছি তো এই কারণেই। অনিয়ম হচ্ছে বিধায়ই  প্রতিবাদে আমাদের বয়কটের সিদ্ধান্ত ছিল। নির্বাচনী ফলাফলই তো মানিনা, ভোট ৫টা দিক, আর ১০টা দিক এটা কোন বিষয়না। দেশে যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন কালচার শুরু হয়েছে এটা তার প্রতিফলন। নারায়ণগঞ্জের সব জায়গায় তো এমনটাই হচ্ছে। বাংলাদেশেও তাই হচ্ছে।’  

 

মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও বারের সাবেক সভাপতি এড.সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমরা তো এই নির্বাচন মানিনা। এটা তো নির্বাচন হয় নাই, এটা হয়েছে প্রহসন। এগুলো জোরজবরদস্তির বিষয়। নির্বাচন তারা করেছে এককভাবে। ৬৬৭ ভোট কেন, ৯২২ ভোট দেখালেও কোন অসুবিধা নাই। তারাই ভোটার, তারাই প্রার্থী, তারাই নির্বাচন কমিশনার, তারাই রেজাল্ট গণনা করছে। যা ইচ্ছা ঘোষণা করতে পারে এতে অসুবিধা নাই কিন্তু এই জায়গায় আইনজীবীদের মতামতের কোন প্রতিফলন ঘটে নাই।’ 

 

বিএনপি সমর্থিত জাতীয়তবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী এড.সরকার হুমায়ুন কবির বলেন, ‘নির্বাচন কমিশনার তো তাদের দলে। নির্বাচন কমিশনার তারা বানিয়ে নিয়েছে, সাধারণ আইনজীবীদের সমর্থনে হয় নাই। ৯২২ ভোট নিলেও তো সমস্যা ছিলনা। একতরফাভাবে যেহুতু নির্বাচন হয়েছে ভোটই তো গণার কথা না, সকালে ঘোষণা দিলেই হতো। ভোটের প্রয়োজনই তো পড়েনা। 

 

তিনি আরও বলেন, আমরা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশনার গঠন করে পুনরায় তফসিল করে ভোটের আয়োজন করুক, তারপর দেখা যাবে ৬৬২ ভোট কীভাবে তারা পায়। ৬৬৭ ভোট যারা দিল নির্বাচন কমিশনার ভোটার তালিকার দাগ দেয়া ভোটারদের তালিকা প্রকাশ করুক। আমাদের প্যানেল ভোট রয়েছে ৩৫০টি। অন্যান্য ভোট রয়েছে আরো ৫০ এর বেশি। আওয়ামী লীগের দুই গ্রুপের প্রত্যাহার করে নেওয়া প্রার্থীরাও তো তাদের ভোট দিতে যাওয়ার কথা না, অর্থাৎ ভোট হয়নি। তাহলে কি করে এত ভোট হল? সাহস থাকলে যারা ভোট দিয়েছে তাদের তালিকাটা প্রকাশ করুক।’ 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন