রূপগঞ্জে ৫৫০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার জামালের ১দিনের রিমান্ড
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১০:৫৬ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে ৫৫০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার জামালের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত জামাল আড়াইহাজার থানার গাজাপুড়া এলাকার মৃত রমিজউদ্দিনের ছেলে ।
এর আগে গত শনিবার (২৫ জানুয়ারি) সকালে রূপগঞ্জের মুড়াপাড়া বাজারের ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারের আশপাশে ইয়াবা বিক্রি করার সময় জামালকে ৫৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় ।


