আদালত পাড়ায় প্রচারণায় কোষাধ্যক্ষ প্রার্থী এড. শাহাজাদা
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০২:২৪ পিএম
স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ( ২০২০ - ২১ ) সালের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ( হুমায়ূন - জাকির ) প্যানেলের কোষাধ্যক্ষ পদে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কোষাধ্যক্ষ পদপ্রার্থী এড. মোহাম্মদ শাহাজাদা দেওয়ান ।
বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি ) সকাল থেকেই আদালত পাড়ায় আইনজীবী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যালট ১ নং কোষাধ্যক্ষ পদসহ ( হুমায়ূন - জাকির ) পূর্ন প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি ।
নির্বাচনী অভিমত ব্যক্ত করে এড. মোহাম্মদ শাহাজাদা দেওয়ান বলেন, আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সকলের দোয়া চাই । ইনশাল্লাহ যদি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে সাধারণ আইনজীবীদের বিপুল ভোটের আমাকে বিজয়ী হবো বলে আশাবাদী ।
তিনি আরোও বলেন গত ২০১২-১৩ সালের নির্বাচনে আপ্যায়ন ও সমাজকল্যাণ ও ২০১০-১১ সালের নির্বাচনে কার্যকরী সদস্য পদে নারায়ণগঞ্জ আইনজীবীরা আমাকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করেছিলেন । এই নির্বাচনেও আইনজীবীরা আমাকে কোষাধ্যক্ষ পদে ভোট দিয়ে নির্বাচিত করবে ।


