Logo
Logo
×

আদালতপাড়া

আলোচিত শিশু জিদান হত্যা মামলা : প্রধান আসামী রতন রিমান্ডে

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০১:৩৯ পিএম

আলোচিত শিশু জিদান হত্যা মামলা : প্রধান আসামী রতন রিমান্ডে
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : সিদ্ধিরগঞ্জের আলোচিত শিশু ফেনী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ এর নবম শ্রেনীর কম্পিউটার বিভাগের দ্বিতীয় শিফট এর ছাত্র  জিদান হাসান তন্ময় হত্যা মামলার প্রধান আসামী রতনকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

 

বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত আসামি রতন (৩০) সিদ্ধিরগঞ্জ মিজমিজি তালতলা এলাকার শুক্কুর আলীর ছেলে। পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল বলে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন। বাকী ৩ আসামীর রিমান্ড শুনানী আগামী ২৬ জানুয়ারী। 

 

পরিকল্পিত হত্যা :

নিহতর স্বজনরা জানায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া ক্লাব সংলগ্ন পাইনাদী শুক্কুর আলীর ছেলে রতনের সাউন্ড সিষ্টেম ও ছোট বাতির দোকান। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রতন কাজ করার কথা বলে মিজমিজি মধ্যপাড়া এলাকার বাসিন্দা ফারুক ঢালির ছেলে জিদান হাসান তন্ময়কে নিয়ে যায়। শুক্রবার সকালে তন্ময়ের বাড়ির সামনে ইজিবাইক দিয়ে নিয়ে তন্ময়ের বাবা ফারুক ঢালীর কাছে লাশ বুঝিয়ে দেয়। 

 

এ সময় তন্ময়ের বাবা লাশ বহনকারীদের তার ছেলের মৃত্যুর কারন জানতে চাইলে বিদুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে চলে যায়। নিহতের পরিবার ধারনা করে তন্ময়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।  অপর দিকে পুলিশ এ মৃত্যুকে আত্মহত্যা বলে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ইউডি মামলা রুজু করেছিল।  

 

কোর্টের নির্দেশে হত্যা মামলা :

আলোচিত শিশু জিদান হাসান তন্ময় হত্যার ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা রুজু করেছিল সিদ্ধিরগঞ্জ থানা। বাদীপক্ষের তুমুল আপত্তি অগ্রাহ্য করে অপমৃত্যু মামলা নেয়ায় সমালোচনার পাত্র হন ওসি কামরুল ফারুক। বাদীপক্ষ, তাদের আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা সজাগ থাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি’র সব চেষ্টাই ভেস্তে গেছে। জিদান হত্যায় ২৭ ডিসেম্বর প্রথমে অপমৃত্যু (নং ৩৯) মামলা নেয় পুলিশ। 

 

এরপর ময়নাতদন্ত রিপোর্ট আসার পর ৫ জানুয়ারী অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে নারায়ণগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ‘ক’ আদালত। যার নং-২। এর ১৩ দিন পর ১৭ জানুয়ারী আদালতের নির্দেশে হত্যা মামলাটি রুজু করতে বাধ্য হলেন সিদ্ধিরগঞ্জ থানা। 

 

সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-২২ তাং ১৭/১/২০২০। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘মাথায় আঘাতজনিত কারনে রক্তক্ষরণ’। ময়নাতদন্ত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান। 

 

সুরতহালে তথ্য গোপন : 

নিহতের মা হোসনে আরা বেগমের অভিযোগ করেন, পুলিশ আমার ছেলের লাশের সুরতহাল রিপোর্টটিতে তথ্য লুকিয়েছেন। যখন হত্যাকারীরা আমার ছেলের লাশ আমার ফেলে রেখে দিয়ে যায় তখন আমি আমার ছেলের সারা শরীরে আঘাতের চিহ্ন দেখেছি। তবে পুলিশের সুরতহাল রিপোর্টে সেই আঘাতের বিষয়টি উল্লেখ করেনি।

 

বিষয়টি পরে অস্বীকার করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক। তিনি গণমাধ্যমকে বলেছেন, এটা কখনওই সম্ভব না। কারন আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা হত্যা হোক বা আত্মহত্যা তা  আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থ গ্রহণ করি। এখানে নিহতের পরিবার যে কথা বলছে তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। 

 

তবে শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে সিদ্ধিরগঞ্জ হত্যা মামলাটি রুজু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বাদীপক্ষ। তাঁরা জিদান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, শেষ পর্যন্ত অপরাধীরা যেন শাস্তি পায়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন