Logo
Logo
×

আদালতপাড়া

সিদ্ধিরগঞ্জে জিহাদ হত্যা মামলায় বন্ধু রতন ১ দিনের রিমান্ড

Icon

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ১০:২৩ পিএম

সিদ্ধিরগঞ্জে জিহাদ হত্যা মামলায় বন্ধু রতন ১ দিনের রিমান্ড
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে জিদান হোসেন তন্ময় হত্যা বন্ধু  রতনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি)  সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত আসামি রতন (৩০) সিদ্ধিরগঞ্জ মিজমিজি তালতলা এলাকার শুক্কুর আলীর ছেলে।


নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান রিমান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, হাজতী আসামি রতনকে আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।


প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জে জিদান হোসেন তন্ময় নামে এক কিশোরকে তারই বন্ধু রতন দুপুরে ডেকে নিয়ে যায়। এরপর পরে রাতে আর বাসায় ফিরেনি তম্ময়। পরদিন ২৭ডিসেম্বর সকালে রতনসহ আরো দুইবন্ধু তম্ময়ের লাশ নিয়ে তার বাবার কাছে বুঝিয়ে দিয়ে বলে বিদুৎপৃষ্ট হয়ে মারা গছে।

 

নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রতন সাব্বির ও ইয়াছিন নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন