Logo
Logo
×

আদালতপাড়া

পুলিশের উপর হামলার মামলায় মহানগর বিএনপি নেতা সজলের জামিন

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০৬:৩১ পিএম

পুলিশের উপর হামলার মামলায় মহানগর বিএনপি নেতা সজলের জামিন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিজয় দিবসের র‌্যালি থেকে পুলিশের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল আলম সজল।


সোমবার (২০ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ থেকে এ জামিন দেন।
আসামি পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এড. মোহাম্মদ নুরুল হুদা।


প্রসঙ্গত, গত বছরের (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের র‌্যালি থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, যানবাহন চলাচলে বাধা, সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকরাসহ আরো কয়েকটি অভিযোগ তুলে বিএনপির ১৯ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন