Logo
Logo
×

আদালতপাড়া

গাঁজাসহ গ্রেপ্তার নারীসহ ৬ জনের রিমান্ড 

Icon

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৩:৪৪ পিএম

গাঁজাসহ গ্রেপ্তার নারীসহ ৬ জনের রিমান্ড 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে র‌্যাব-১০’র অভিযানে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিন নারীসহ ৬ জনের রিমান্ড মঞ্জর করেছেন আদালত ।

 

বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালতে হাজির ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে তিন নারীর ১ দিন ও তিন যুবকের ২ দিন করে  রিমান্ড মঞ্জুর করেন ।

 

রিমান্ডকৃতরা হলো গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নতুন বাজার এলাকার খোরশেদ দেওয়ানের স্ত্রী রোকেয়া (৫০), একই জেলা ও থানাধীন বাদশা মিয়ার স্ত্রী সালমা (৩৫), টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন কালমেগা এলাকার নজরুল ইসলামের স্ত্রী মোসলেহা বেগম (৪০), বি-বাড়িয়া জেলার কসবা থানাধীন কালিকাপুর (ঝাড়ুমিয়া বাড়ি) এলাকার মুসা মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৬), পাবনা জেলার বেড়া থানাধীন রঘুনাথপুর এলাকার শ্রী রাজকুমার হাওলাদারের ছেলে আকাশ কুমার হাওলাদার(২০), বি-বাড়িয়া জেলার কসবা থানাধীন উত্তর চকবস্তা (সুরুজ মেম্বার বাড়ি) এলাকার ইউনূছ মিয়ার ছেলে তহিদুল ইসলাম (১৯) ।  পলাতকদের মধ্যে রয়েছে, বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সেজামুড়া মুকুন্দপুর এলাকার আবু সামার ছেলে নাছির (৪০), একই জেলার কসবা থানাধীন মধ্যপাড়া কল্যাণপুর (চকবস্তা) এলাকার খোয়াজ আলীর ছেলে বাছির মিয়া (২৮) ও একই জেলা ও থানাধীন কামালপুর (বটতলী) এলাকার পিতা অজ্ঞাত রাসেল (৩০)।

 

প্রসঙ্গত, গত মঙ্গলবার ( ১৪ জানুয়ারি )  আড়াইহাজারে র‌্যাব-১০’র একটি দল অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা  ও এক লাখ আট হাজার সাতশত টাকা উদ্ধার করেছে। এ সময় ছয় মাদক কারকারিকে আটকসহ মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে র‌্যাব। তবে অভিযান চলাকালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালিয়ে যায়।

 

বুধবার ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে স্থানীয় বিশ্বনন্দী ইউপির ফেরিঘাট এলাকায় অভিলাস ট্রান্সপোর্ট এর সামনে থেকে তাদের আটক করা হয়।


মামলা সূত্রে জানা গেছে, র‌্যাব সদস্যদের কাছে তথ্য ছিল বি-বাড়িয়ার কসবা থেকে একটি প্রাইভেট কার যোগে বিপুর পরিমাণে গাঁজা নিয়ে গাজীপুর জেলার শ্রীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। আড়াইহাজারের বিশ্বনন্দী ফেরিঘাট এলাকায় অভিলাস কাউন্টারের সামনে ঢাকা মেট্রো-খ-১১-৫১০০ নাম্বারের গাড়ীটির গতিবিধি দেখে র‌্যাব সদস্যদের সন্দেহ হয়।

পরে তারা গাড়ীর গতিরোধ করেন। তাদের উপস্থিতি টের পেয়ে এ সময় গাড়ী থেকে ৩ ব্যক্তি পালিয়ে যায়। এক পর্যায়ে ৬ ব্যক্তিকে আটক করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার ওসি তদন্ত আমীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৬ ব্যক্তিকে আটক করেছেন। ৬০ কেজি গাঁজা ও এক লাখ আট হাজার সাতশত টাকা উদ্ধার করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন