সাইনবোর্ড থেকে গ্রেপ্তার ৩ ভূয়া র্যাব ২ দিনের রিমান্ড
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৩:৩৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা সাইনবোর্ড থেকে গ্রেপ্তার ৩ ‘ভূয়া র্যাব’ এর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ২ রিমান্ড মঞ্জুর করেন ।
রিমান্ডকৃতরা হলেন, সেলিম মিয়া (৪০), আব্দুর রহিম (৪২) এবং ভূয়া র্যাবদের বহনকৃত মাইক্রোবাসের চালক জাকির হোসেন (৩৫)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলের দিকে ফতুল্লাস্থ সাইনবোর্ড এলাকার চৌরঙ্গি পাম্পের কাছ থেকে ৩ জন ‘ভূয়া র্যাব’ আটক করেছে র্যাব-১০ এর সদস্যরা আটক করে। এ সময় তাদের কাছ থেকে কাছ থেকে ওয়াকিটকি, হাত কড়া, র্যাবের পোষাক ও একটি মাইক্রো জব্দ করা হয়েছে।
এর আগে ৫জন ব্যক্তি নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে সাইনবোর্ড মোড়ে সিগারেট কোম্পানীর মাহবুব আলম (২৮) ও সোহাগ (২২) নামের দুই যুবককে গাড়িতে (ঢাকা মেট্রো চ ১১-৩১৪৪) করে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী তাদেরকে আটক করে গণপিটুনী দেয়।
এসময় দুজন পালিয়ে গেলেও আটকে রাখা হয় তিনজনকে। পরে র্যাব-১০ এর সদস্যরা খবর পেয়ে তাদেরকে আটক করে নিয়ো যায়।
এসময়ে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনাস্থলে যায় । পরে র্যাব-১০ এর সদস্যরা এসে তাদের তিনজনকে আটক করে নিয়ে যায়।


