Logo
Logo
×

আদালতপাড়া

রূপগঞ্জে স্কুল ছাত্রীকে গণধর্ষণে ছাত্রলীগ নেতাসহ ২ আসামীর রিমান্ড

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০৮:৫৩ পিএম

রূপগঞ্জে স্কুল ছাত্রীকে গণধর্ষণে ছাত্রলীগ নেতাসহ ২ আসামীর রিমান্ড
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার  দুই আসামিকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  সোমবার (১৩ জানুয়ারি) জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদের আদালতে প্রত্যেকের সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আসামি তৌসিফ ও আফজালের উপস্থিতিতে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
 
এর আগে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তৌসিফ ভুক্তভোগী ছাত্রীকে ৫০০ টাকা ধার পরিশোধের কথা বলে ডেকে এনে অপহরণ করে। পরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় দুদিন আটকে রেখে ওই ছাত্রীকে গণধর্ষণ করার পর শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের রাস্তায় ফেলে যায়। 
 
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ উপজেলার তারোবো পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি আবু সুফিয়ান সোহান, তৌসিফ, আফজাল, ও তানভীরসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে শনিবার অভিযান চালিয়ে তৌসিফ ও আফজালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তিমতে রবিবার বেলা এগারোটার দিকে মামলার প্রধান আসামী আবুসুফিয়ান সোহানকে পুলিশ গ্রেফতার করে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন