Logo
Logo
×

আদালতপাড়া

মারামারির মামলায় জামিন পেলেন রবিন

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০৮:১৬ পিএম

মারামারির মামলায় জামিন পেলেন রবিন
Swapno

শহর প্রতিনিধি (যুগের চিন্তা ২৪) : সৈয়দপুর গোগনগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির মামলায় গ্রেফতারকৃত রবিন জামিন পেয়েছেন। সোমবার জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ জামিন প্রদান করেন।

 

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার জমি সংক্রান্ত বিরোধের মামলায় মামরামারির অভিযোগে রবিনকে আটক করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরবর্তীতে সোমবার সকাল ১১ টায় রবিনকে কোর্টে প্রেরণ করা হয়। 

 

রবিনের আইনজীবী এড. শাহজাদা দেওয়ান জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ আনিসুর রহমান এর আদালত জামিন মঞ্জুর করেন।

 

এ ব্যাপারে রবিন জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। সৈয়দপুর গোগনগর এলাকার ভূমিদস্যু নাসির উদ্দিন আমাকে সহ পাঁচ জনের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন