Logo
Logo
×

আদালতপাড়া

আদালতপাড়ায় বহিরাগতদের শোডাউন 

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০১:৩১ পিএম

আদালতপাড়ায় বহিরাগতদের শোডাউন 
Swapno

যুগের চিন্তা রিপোর্ট :  আইনজীবী সমিতির এজিএম, নির্বাচন কমিশন, নির্বাচন নিয়ে আইনজীবীদের উত্তেজনা ও উত্তাপের সাথে এবার যোগ হয়েছে আতঙ্ক।


 রোববার (১২ জানুয়ারি) সকালে একদিকে বর্তমান পর্ষদের সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল ও সেক্রেটারি মোহসীন মিয়াকে সাথে নিয়ে আদালতপাড়ায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামসহ যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ শতাধিক লোকের বহর আদালতপাড়ায় মহড়া দিয়েছে। সকালে আদালতপাড়ায় বিশাল সংখ্যক নেতাকর্মী নিয়ে শোডাউনে যদিও শাহ নিজাম উপস্থিত গণমাধ্যমকর্মীদের


 জানিয়েছেন, এটি কোন শোডাউন নয়, একটি মামলায় হাজিরার জন্যই আদালতে গিয়েছেন তিনি।
খবর পেয়ে তার অনুসারিরা আদালতে গিয়েছেন। পুরো আদালত চত্তর ঘুরে পরে কর্মীদের সাথে নিয়ে নির্মাণাধীন ডিজিটাল বার ভবন দেখতে যান তারা। 


এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, বর্তমান সভাপতি হাবিবুর রহমান, যুব লীগ নেতা জানে আলম বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।   


গত বৃহস্পতিবার এজিএম সভায় নির্বাচন কমিশন নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন আইনজীবীরা। নির্বাচন কমিশনার হিেেসব আখতার হোসেনের নাম ঘোষণা করার পর এই অচলাবস্থার সৃষ্টি হয়। 

 

এজিএমে ঘোষণা করা ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য আইনজীবী সমিতির নির্বাচনের সিডিউল টানানো হয়েছে। সিডিউল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের তারিখ ১৩ থেকে ১৫ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ১৬ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারে তারিখ ১৭ থেকে ১৯ জানুয়ারি, চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ ২০ জানুয়ারি। নির্মাণাধীন বারভবনের নিচতলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।


আইনজীবী সমিতির সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল বলেন, হকার ইস্যুতে দায়ের করা মামলায় জামিন শুনানিতে অংশ নিতে শাহনিজামসহ আওয়ামী লীগ  নেতারা এসেছিলেন। তবে জামিন শুনানি সোমবার অনুষ্ঠিত হবে। মহড়া বলতে কিছু হয়নি।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন