Logo
Logo
×

আদালতপাড়া

পুলিশকে মারধরের মামলায় মনির, সাখাওয়াতসহ ৯ নেতার জামিননামা দাখিল

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৪:৫৫ পিএম

পুলিশকে মারধরের মামলায় মনির, সাখাওয়াতসহ ৯ নেতার জামিননামা দাখিল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : পুলিশকে মারধরের মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খানসহ ৯ নেতা উচ্চ আদালতের জামিননামা দাখিল করেছেন।

 

বুধবার (৮ জানুয়ারি) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে উচ্চ আদালতের এ জামিননামা দাখিল করেন তারা।এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি ইজারুল আকন্দের দ্বৈত বেঞ্চে আগাম জামিন লাভ করেন তারা।

 

অন্যান্য আসামিরা হল-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব (৪২), মহানগর বিএনপির  সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু (৪৮), জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি (২৮), মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া (৩৫), সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম ছক্কু (৪০),  জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার (৪৮), মঞ্জু (৪৫), মাহমুদুল হাসান লিংকন ((৩৬)।

 

প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর (সোমবার) বিজয় দিবসের র‌্যালি থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, যানবাহন চলাচলে বাধা,সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ কয়েকটি অভিযোগ তুলে বিএনপির ১৯ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন