ডিজিটাল বার ভবন পরিদর্শনে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৫:৫৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাধীন ডিজিটাল বার ভবন পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা নির্মাধীন বার ভবন পরিদরর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন এবং নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময়ে বার ভবন পরিদর্শনে আসা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মহসীন মিয়া ভবনের প্রথম তলার কাজের অগ্রগতি ঘুরে ঘুরে দেখান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক এড. মাসুদ -উর-রউফ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো.শাহ নিজাম, সাংগঠনি সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, জেলা ব্যাংক ফেডারেশনের সভাপতি মো. আব্দুল কাদির, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এড. সুইটি ইয়াসমিন, এড. শেখ জসিম উদ্দিন প্রমুখ।


