Logo
Logo
×

আদালতপাড়া

নাশকতার মামলায় যুবদল নেতা রফিক ভূঁইয়ার হাজিরা

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০২:৫৪ পিএম

নাশকতার মামলায় যুবদল নেতা রফিক ভূঁইয়ার হাজিরা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ২০১৫ সালের ফতুল্লা থানার পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম ভূঁইয়া।


সোমবার (৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে এ হাজিরা দেন তিনি।বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং ৮৯/১৫ ।


আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ফতুল্লা থানা পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া। এটি একটি মিথ্যা ও গায়েবি মামলা। এই তার কোনো সম্পৃক্ততা নেই। শুধুমাত্র বিএনপির রাজনীতি করার অপরাধে তাদের বিরুদ্ধে এই মামলা গুলো দায়ের করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন