Logo
Logo
×

আদালতপাড়া

ডিজিটাল বার ভবনের ফ্লোরের টাইলসের কাজের পরিদর্শনে আইনজীবীরা

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৯:০৯ পিএম

ডিজিটাল বার ভবনের ফ্লোরের টাইলসের কাজের পরিদর্শনে আইনজীবীরা
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ৮তলা বিশিষ্ট ডিজিটাল বার ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে । আগামী ৯ জানুয়ারি আইনজীবী সমিতির এজিএম অনুষ্ঠিত হবে নবনির্মিত এই ভবনে ।

 

আর সেই লক্ষ্যেই দিনরাত ভবনের প্রথম ফ্লোরের কাজ শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলাআইনজীবী সমিতির সমিতি সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সাধারণ এড. মুহাম্মদ মোহসীন মিয়া ।


রোববার ( ৫ জানুয়ারি ) নবনির্মিত আইনজীবী সমিতির ভবনের প্রথম তলার ফ্লোরের টাইলস কাজের পরিদর্শন করেন আইনজীবীরা এবং সন্তুষ্ট প্রকাশ করেন ।


এ সময় সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মোহসীন মিয়া ভবনের ভেতরে আইনজীবীদের কিকি সুবিধা থাকবে এবং ভবনের কার্যক্রম দেখান। এ সময়ে আইনজীবীরা নতুন একটি আধুনিক ভবনের চারপাশ ঘুরেঘুরে দেখেন।


আইনজীবীদের আরও উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, ক্রীড়া সম্পাদক এড. মাসুদ রানা , আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ স্বপন ভূঁইয়া , এপিপি এড. সুইটি ইয়াসমিন, এড. রনি প্রমুখ ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন