Logo
Logo
×

আদালতপাড়া

৭টি মামলায় নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৫:১৪ পিএম

৭টি মামলায় নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার কারাবন্দি ফাঁসির আসামী নূর হোসেনসহ তার তিন সহযোগীর বিরুদ্ধে অস্ত্র, মাদক চাঁদাবাজিসহ ৭টি মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।


রোববার (৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানারা আদালতে নুর হোসেনের উপস্থিতিতে ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে নূর হোসেনকে কড়া নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। বাকী আসামিরা হলেন, সেলিম, আলী মোহাম্মদ, জামাল।


অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড. জাসমিন আহমেদ জানান, সিদ্ধিরগঞ্জ থানার অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলায় নুর হোসেনসহ তার তিন সহযোগীর বিরুদ্ধে পাঁচ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে । পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ।


আদালত সূত্র জানায়, ২০১৪ সালে নারায়ণগঞ্জে ৭ খুনের পর ভারতে পালিয়ে যায় মামলার প্রধান আসামি নূর হোসেন। তাকে দেশে ফিরিয়ে আনার পর সিদ্ধিরগঞ্জের তার বাড়ি থেকে বেশ কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। 


এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন