Logo
Logo
×

স্বদেশ

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ডেমরায় সমাবেশ ও বিজয় র‌্যালী

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ০৮:২৬ পিএম

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ডেমরায় সমাবেশ ও বিজয় র‌্যালী
Swapno

গণতন্ত্রের বিজয় দিবস (৩০ শে ডিসেম্বর) উপলক্ষে রাজধানীর ডেমরায়  সমাবেশ ও বিজয় র‌্যালী কর্মসূচী পালন করেছেন ডেমরা থানা আওয়ামী লীগ।

 

এ সময় ডেমরা-যাত্রাবাড়ী সড়কের পাশে অবস্থান নিয়ে নেতাকর্মীরা গত ২০১৮ সালের ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বচনে আওয়ামী লীগের সতস্ফূর্ত বিজয় উপলক্ষে উল্লাস করেন।

 

বুধবার বিকালে ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদের নেতৃত্বে ডেমরার স্টাফ কোয়ার্টার, চৌরাস্তা ও সারুলিয়া বাজার এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক আকাশ, ডিএসসিসির ৬০ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. বকুল, ডেমরা থানা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা কামাল হোসেন, টিটু ও মতিউর রহমানসহ ডেমরা-যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। 

 

সভায় অ্যাডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদ বলেন, বাংলাদেশের বৃহৎ স্বার্থ ও সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন আমাদের বাংলাদেশ।

 

তাই সর্বক্ষেত্রে তার জীবনাদর্শকে সামনে রেখেই পথ চলছেন জননেত্রী শেখ হাসিনা। যার ফলাফল এদেশের বর্তমান অভূতপূর্ব দৃশ্যমান উন্নয়ন। তাই শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন