Logo
Logo
×

স্বদেশ

ডেমরায় বালু নদে চাঁদাবাজি : গ্রেফতার ২

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৭:৪২ পিএম

Swapno

রাজধানীর ডেমরায় নৌ-পুলিশের অভিযানে বালু নদে সিমেন্টবাহী বাল্কহেড থেকে চাঁদা তোলার সময় দুই চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- ডেমরার ঠুলঠুলিয়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে দিলু (৪৮) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের থানাধীন পশ্চিমগাঁও গ্রামের মৃত খলিল হোসেনের ছেলে জয় হাসান ওরফে মিজান (২২)।

 

মঙ্গলবার দুপুরে নৌ-পুলিশের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হলে ওই দিন বিকালে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। নৌ পুলিশের রাজাখালি ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমান ঢালীর নেতৃত্বে সোমবার বিকালে রাজাখালী বালু নদ থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে সোমবার রাতে গ্রেফতার ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই রআব্দুর রহমান ঢালী।  

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) নূরে আলম সিদ্দীকি বলেন, দিলু ও মিজান দীর্ঘ দিন ধরেই বালু নদে নৌ-পুলিশকে ফাঁকি দিয়ে বিভিন্ন মালবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায় করে আসছিল। সোমবার তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে নৌ-পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন