Logo
Logo
×

স্বদেশ

ডেমরায় কিশোরী গার্মেন্টকর্মী অপহরণের পর ধর্ষণ, গ্রেফতার ১

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ০৫:৫৩ পিএম

ডেমরায় কিশোরী গার্মেন্টকর্মী অপহরণের পর ধর্ষণ, গ্রেফতার ১
Swapno

রাজধানীর ডেমরায় ১৩ বছরের এক কিশোরী গার্মেন্টকর্মীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় শুক্রবার রাতে অভিযুক্ত সজীব (২৬) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

এ ঘটনায় শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে কিশোরীর মা বাদী হয়ে সজীবের বিরুদ্ধে মামলা করেন। সজীব পটুয়াখালীর সদর থানার তাফালবাড়ীয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। বর্তমানে সে ডেমরার পাইটি এলাকার জনৈক নজুরুলের বাড়ীর ভাড়াটিয়া।

 

মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। 

 

বিষয়টি নিশ্চিত করে ভুক্তিভোগীর পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) নূরে আলম সিদ্দিকী বলেন, কর্মস্থলে যাওয়া আসার পথে লম্পট সজীব ওই কিশোরীকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করত।

 

মেয়েটি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয় সজীব। ১৬ ডিসেম্বর বিকালে মেয়েটি তার গার্মেন্ট সংলগ্নে আসলে পূর্ব পরিকল্পিতভাবে সজীব তাকে অপহরণ করে ঢাকার কেরানীগঞ্জের একটি অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে।

 

গ্রেফতারকৃত সজীবকে শনিবার বেলা ১১ টায় আদালতে পাঠায় পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন