ডেমরায় বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন
ডেমরা প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৬:৫৬ পিএম
রাজধানীর ডেমরায় মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ আর ২ লাখ সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ডেমরা থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের নের্তৃত্বে বুধবার চৌরাস্তা শহীদ মিনার বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় ৪৯তম বিজয় বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে বিশেষ আলোচনা করা হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেছেন। এ সময় চেীরাস্তা এলাকায় ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সার্বিক সহযোগীতায় করেছেন ডেমরা ট্রাফিক জোনের টিআই মো. সাইফুল ইসলাম ও সহকর্মীরা।
আলোচনায় বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার ও শোষনের অবসান করতে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে বীর মুক্তি যোদ্ধাদের। ফলে ১৬ ডিসেম্বর পাক বাহিনীকে আত্মসমর্পণ করতেই বাংলাদেশের কাছে।
তাই বিজয় দিবসে এদেশের প্রতিটি এলাকা ও অলি গলিতে দেশাত্মবোধক গান ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শোনা যায়। জাতীয় পতাকা ছেয়ে যায় পুরো দেশ। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


