Logo
Logo
×

স্বদেশ

ডেমরায় বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৮:১২ পিএম

ডেমরায় বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
Swapno

রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শাহীন (২৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজধানী সুপার সার্ভিস লি: (ঢাকা মেট্রো ব-১১-৯৮৪৯) এর ওই বাসসহ চালক মো. শরিফকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে ডেমরা-রামপুরা সড়কের মীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শাহীন শেরপুরের শ্রীবর্দি থানার আব্দুল খালেকের ছেলে। সে রূপগঞ্জের চনপাড়া এলাকায় বাস করতো।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে শাহীন ডেমরার মীরপাড়া থেকে তার ভ্যান চালিয়ে ষ্টাফ কোয়ার্টারে যাচ্ছিলেন। এ সময় ষ্টাফ কোয়ার্টার থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহন নামে ওই বাসটি সামনে থেকে শাহীনকে সজোরে ধাক্কা দিলে শাহীন মাটিতে লুটিয়ে পড়ে।

 

এ বিষয়ে ডেমরা থানার এসআই মো. শাহাদত হোসেনে বলেন, মৃতের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন