Logo
Logo
×

স্বদেশ

ডেমরায় যৌতুক চেয়ে গৃহবধূ নির্যাতন 

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৭:২১ পিএম

ডেমরায় যৌতুক চেয়ে গৃহবধূ নির্যাতন 
Swapno

রাজধানীর ডেমরায় দি¦তীয় দফায় যৌতুকের দাবিতে মোছা. হাসিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ তার স্বামী ও দেবররের নির্যাতনের শিকার হয়েছেন।

 

এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বৃহস্পতিবার রাতে তার স্বামী মো. হেফাজউদ্দিন নয়ন (৩৫) ও তার ছোট ভাই রমিজ উদ্দিনের (৩২) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।

 

তারা কক্সবাজারের পেকুয়া থানার শিলখালী গ্রামের মৃত কবির আহম্মেদের ছেলে ও ডেমরার মাতুয়াইল মদিনা চত্বর শহরপল্লী এলাকার ভাড়াটিয়া। এ ঘটনায় আসামিরা পলাতক রয়েছেন।

 

ভুক্তভোগীর বরাত দিয়ে এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেকক্টর) মো. নূরে আলম সিদ্দীকি বলেন, গত ৫ বছর আগে হাসিনার সঙ্গে বিয়ে হয় নয়নের। তাদের সংসারে দু’টি ছেলে সন্তান রয়েছে।

 

বিয়ের সময় পিত্রালয় থেকে যৌতুক হিসেবে হাসিনার সংসারে নগদ ২ লক্ষ টাকা, আসবাবপত্র ও স্বর্ণালংকার দেওয়া হয়। এদিকে বেশ কিছুদিন ধরে রমিজ উদ্দিনের প্ররোচনায় ব্যবসার কথা বলে হেফাজউদ্দিন আরও ১০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে প্রায়ই হাসিনার ওপর শারিরীক ও মানসিক চাপ সৃষ্টি করে আসছিল।

 

নূরে আলম সিদ্দীকি আরও বলেন, একই দাবি অস্বীকার করায় গত ৮ ডিসেম্বর রাতে হেফাজ উদ্দিন ও রমিজ উদ্দিন লাঠি দিয়ে হাসিনাকে এলোপাথারী মারধর করে রক্তাক্ত জখম করেন।

 

এ সময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে হাসিনাকে উদ্ধার দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং তার মাকে খবর দেয়। তবে আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন