Logo
Logo
×

স্বদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ডেমরায় বিক্ষোভ সমাবেশ

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৬:০৪ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ডেমরায় বিক্ষোভ সমাবেশ
Swapno

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

রোববার (৬ ডিসেম্বর) বিকালে ডেমরা চৌরাস্তার শহীদ মিনার এলাকায় এই কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি ষ্টাফ কোয়ার্টার এলাকা থেকে সারুলিয়া বাজার এলাকা পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে।

 

ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে এ সময় বক্তব্য রাখেন, সারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিক, সংরক্ষিত আসনের (৬৭, ৬৮ ও ৬৯নং ওয়ার্ড) নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাসু প্রমূখ।

 

এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা ও দক্ষিণ সিটি কর্পোরেরশনের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

 

সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে সহিংসতার কোন বিধান নেই। আর জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গা একটি বড় ধরণের সহিংসতা যা মোটেও গ্রহনযোগ্য নয়।

 

তারা বলেন, যে কোন রাজনৈতিক বিষয় ও প্রতিবন্ধকতার শান্তিপূর্ণ সমাধান রয়েছে। আমরা প্রতিটি বিষয়ের শান্তিপূর্ণ সমাধান চাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন