Logo
Logo
×

স্বদেশ

ডেমরায় প্রতিবন্ধীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৮:২১ পিএম

ডেমরায় প্রতিবন্ধীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা
Swapno

লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ পক্ষ ও বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে ডেমরায় প্রতিবন্ধী ও এলাকাবাসীদের নিয়ে সকল প্রকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তÍার বিষয়ে মতবিনিময় ও বিশেষ আলোচনা করা হয়।

 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ডেমরার আমতলা এলাকায় এ আয়োজন করা হয়। এ সময় ৩৩ প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করা হয়।

 

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি) প্রকল্প-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সোসিও ইকোনোমিক এন্ড নিউট্রিশন এক্সপার্ট নাজিয়া জাবীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. ইবরাহিম।

 

প্রজেক্টের ফাইন্যান্স এন্ড এডমিন ফরহাদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএসসিসির ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (সংরক্ষিত) মাহফুজা আক্তার হিমেল,  এল আই ইউ পি সি  প্রকল্প-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাউন ম্যানেজার ড. সোহেল ইকবাল ও ডেমরা থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর-অপারেশন) নূরে আলম সিদ্দিকী।

 

এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত) সাবেক নারী কাউন্সিলর হোসনে আরা শাহীন ও সমাজসেবক সৈয়দ ওমর ফারুকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান ও সমাজের অংশ। তাদের কোনভাবেই অবহেলা নয়, তাদের সার্বিকভাবে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন